কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলা

Share

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতিও তুলনামূলকভাবে সীমিত।

কুয়েতের সিভিল এভিয়েশন বিভাগের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, ঘটনার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলো জরুরি ব্যবস্থা গ্রহণ করে এবং দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে কুয়েত বিমানবন্দর একাধিকবার হামলার শিকার হয়েছে।

এর আগে ১৪ মার্চ একাধিক ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হানে, যদিও তখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ৮ মার্চ জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা হয় এবং তারও আগে যাত্রী টার্মিনালে হামলায় কয়েকজন সামান্য আহত হন ও কিছু ক্ষয়ক্ষতি হয়।

Read more