যশোর অফিস:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর শহরের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। বুধবার যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ৭০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমীতে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন।
বক্তারা বলেন, আল মামুন ফাউন্ডেশন ২০২২ সাল থেকে যশোরের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। সমাজের সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র এবং সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার তমাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার, ইকবাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, এর আগে যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ৫১টি, ৪ নং ওয়ার্ডে ৫০টি ও বিরামপুরে ৫০টি পরিবারের মাঝেও ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করে আল মামুন ফাউন্ডেশন।