ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের

Share

 

ইসরায়েল জানিয়েছে যে, তারা ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজের বরাতে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হয়েছেন।

যদি এই খবর সত্যি হয়, তবে এটি গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু। এর আগে হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যরা নিহত হন।

তবে ইরান এ দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

ইরানি সরকারি সংবাদমাধ্যম আলী লারিজানির একটি হাতে লেখা নোট প্রকাশ করেছে। এটি জীবিত থাকার প্রমাণ হিসেবে প্রকাশ করা হয়েছে কি না তা স্পষ্ট নয়। লারিজানির নোটটি তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে তিনি আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নাবিকদের স্মরণ করেছেন। তাদের জানাজা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা।

Read more