যশোরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জমিমানা

Share

যশোর অফিস 
যশোরের সদরের রামনগর ইউনিয়নের সুতিঘাটা এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, এদিন দুপুর দেড়টার দিকে সুতিঘাটা প্রাইমারি স্কুলের সামনে অবৈধভাবে মাটি ভর্তি ৬টি ট্রাক্টর সংযুক্ত ট্রলি আটক করে পুলিশ। বিষয়টি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনকে বিষয়টি জানান।
খবর পেয়ে এসিল্যান্ড দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে অভিযুক্ত গাড়ির মালিক রাব্বানীকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. আলমগীর হোসেন জানান, মাটি কাটার গাড়িগুলো জব্দ করার পর প্রশাসনের হস্তক্ষেপে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Read more