বাবা হারালেন আমজনতার দলের তারেক রহমান

Share

আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ মারা গেছেন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি তারেক রহমান নিজেই জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, আমার বাবা আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Read more