যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ডিপি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, ঐক্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল বারী রবু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন আলা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু, এম এম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইশতি, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক পবন, আইন বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন মারুফ, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাসান শুভ, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশির, নতুনহাট কলেজ ছাত্রদলের সভাপতি ইমন হোসেনসহ আরও অনেকে।
পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রদল নেতা আভাষ, মাশরাফি, ইমামুল, রাব্বি, পৃথিবী, মাসুদ, অপি, আকাশ ও সৈকতসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Read more