যশোর টাউন হল এলাকায় কাঁইচির আঘাতে যুবক আহত

Share

যশোর অফিস
যশোর শহরের টাউন হল ময়দান সংলগ্ন এলাকায় সেলাই মেশিন বসানোকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে কাঁইচির আঘাতে মিঠু (২৬) নামে এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সোয়া চারটার দিকে যশোর শহরের টাউন হল ময়দান-এর সীমানা ঘেঁষা রাস্তায় এ ঘটনা ঘটে। আহত মিঠু খড়কী কলাবাগান পাড়ার মন্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সেলাই মেশিন বসানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বারান্দিপাড়া মাঠপাড়া এলাকার সাইফুল (৪০) কাপড় কাটার কাঁইচি দিয়ে মিঠুর পেটে ও গলায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত কাটা জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Read more