যশোরে অভিযানে বার্মিজ চাকুসহ যুবক আটক

Share

যশোর অফিস : যশোরে পুলিশের অভিযানে আজমির হোসেন(২৫) আটক করেছে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শংকরপুর আলতাফের মোড় সার গোডাউনের সামনের একটি চায়ের দোকানের সামনে থেকে শহরতলীর মালঞ্চি দূর্গাপুর এলাকার হযরত আলীর ছেলে আজমির হোসেনকে আটক করা হয়। এই সময় তার দুই সহযোগি পালিয়ে যায়।  এরা হলো, কৃষ্ণবাটি খালপাড়ের তারেক হোসেনের ছেলে ইমন হোসেন ওরফে ভাগ্নে ইমন (২৫) এবং মালঞ্চি এলাকার জাকির হোসেনের ছেলে জয় হোসেন (২৫)।

চঁাচড়া পুলিশ ফঁাড়ির এসআই শুভ কুমার রায় বলেছেন, গত শনিবার গোপন সূত্রে সংবাদ পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। পুলিশ দেখে ঘটনাস্থল থেকে ভাগ্নে ইমন ও জয় হোসেন পালিয়ে যায়। কিন্তু আজমির হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

Read more