যশোরে জমি দখলের চেষ্টা,পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Share

যশোর অফিস 
যশোর শহরের খোলাডাঙ্গা গ্রামে সন্ত্রাসী ভাড়া করে জমি দখল ও প্রায় পাঁচ হাজার পিস বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে পান্না শেখ ওরফে গলাকাটা পান্না, সানি আহম্মেদ ও সোয়েবের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী হোসনে আরা বেগম বেবীর দাবি, তার আত্মীয় সুরুজ ভাড়াটিয়া লোকজন দিয়ে তাদের জমি দখলের চেষ্টা করছেন। গত ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি জোরপূর্বক জমি দখল ও বাঁশ কেটে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
তবে সুরুজ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি জমি বিক্রি করেছেন এবং ক্রেতারা নিজেদের জমিতেই কাজ করছিলেন।
কোতোয়ালি থানার এসআই অমৃত জানান, ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে এবং উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে।

Read more