যবিপ্রবি উপাচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Share

যশোর অফিস 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সংক্রান্ত একটি তথ্যবহুল বুকলেট তিনি শিক্ষামন্ত্রীর হাতে হস্তান্তর করেন।
শিক্ষামন্ত্রী যবিপ্রবির সাম্প্রতিক গবেষণা অগ্রগতি, একাডেমিক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার আহ্বান জানান এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Read more