কঙ্গোতে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা

Share

দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। কিনশাসা থেকে এ খবর জানায় এএফপি।

২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম২৩ সশস্ত্র গোষ্ঠী ডিআর কঙ্গোর সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়।

রুয়ান্ডার সহায়তায় ২০২৪ সালের এপ্রিল মাসে তারা নর্থ কিভু প্রদেশের রুবায়া খনিরও নিয়ন্ত্রণ নেয়।

Read more