নয়াগণতান্ত্রিক গণ মোর্চার শুভাকাঙ্ক্ষী নারায়ণ চন্দ্র সিংহের মৃত্যুতে শোক

Share

যশোর অফিস :
যশোরের চার খাম্বার মোড় এলাকার প্রবীণ ব্যক্তি ও নয়াগণতান্ত্রিক গণ মোর্চার শুভাকাঙ্ক্ষী বাবু নারায়ণ চন্দ্র সিংহ আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নয়াগণতান্ত্রিক গণ মোর্চা, যশোর জেলা শাখা।
এক শোকবার্তায় সংগঠনটির নেতারা জানান, জীবনের শেষ প্রান্তেও নারায়ণ চন্দ্র সিংহ গরিব, খেটে খাওয়া ও নিপীড়িত মানুষের পক্ষে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছেন। ন্যায়, মানবিকতা ও সামাজিক সংহতির প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।
শোকবার্তায় আরও বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম সকল মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও সম্মান ছিল সমান। এই মানবিক গুণাবলিই তাঁকে একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে স্মরণীয় করে রাখবে।
নেতারা বলেন, তাঁর মৃত্যুতে নয়াগণতান্ত্রিক গণ মোর্চা একজন অভিভাবকসুলভ শুভাকাঙ্ক্ষী ও মানবিক সংগ্রামের সহযোদ্ধাকে হারালো। তাঁর আদর্শ, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা সংগঠনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Read more