যশোরে বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Share

যশোর অফিস 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত ছয় নেতার বহিষ্কারাদেশ/স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ ৩০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন শার্শা থানা বিএনপির সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুস, গোগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিবর রহমান বদ্দি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সদস্য নাসির উদ্দীন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক তবিবর রহমান তবি এবং নিজামপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুলিপি প্রদান করা হয়েছে

Read more