যশোরে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় মামলা

Share

যশোর অফিস 
যশোর মনিরামপুর সড়কের সদর উপজেলা রামনগর ইউনিয়নের সতীঘাটা বেলতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় পোল্ট্রি মুরগী ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন নিহত ব্যবসায়ীর স্ত্রী নাসিমা বেগম (৩২)।
মামলায় নিহতের স্ত্রী নাসিমা বেগম উল্লেখ করেছেন, যশোর শহরতলী ধর্মতলা বাজারে তার স্বামী তুষার হোসেনের (৩৭) একটি পোল্টি মুরগীর দোকান আছে। ২৯ নভেম্বর বিকেল তিনটার দিকে তিনি তার ব্যক্তিগত ভ্যান চালিয়ে সতীঘাটা বাজারের দিকে যান।সেখান থেকে ফেরার পথে বেলতলা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক পোল্ট্রি মুরগী বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি ছিটকে পড়েন এবং ভ্যানটিও দুমড়ে মুচড়ে যায়। এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। রাস্তার লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তিনি রাতে অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।
নিহত ব্যবসায়ী তুষার শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আকবর আলী বিশ্বাসের ছেলে

Read more