যশোর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর–৩(সদর) আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত চশমা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী নিজামদ্দিন অমিত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
এ সময় জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু,জাগপা নেতা ইকবাল হোসেন,রেজোয়ান বাবু,শেখ রিফাত হোসেন, নাহিদ হাসান,সুশান্ত সরকার,জাহিদ হোসেন,সিরাজুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে প্রার্থী নিজামদ্দিন অমিত ভোটারদের উদ্দেশে বলেন,সৎ ও জনবান্ধব রাজনীতির মাধ্যমে যশোর–৩ আসনের উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি চশমা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।