যশোর নতুনহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত 

Share

যশোর অফিস
যশোরের নতুনহাট বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধা (৬৫) নারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর প্রায় দুইটার দিকে যশোরের নতুনহাট বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
ঘটনার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ও বোবা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় যশোর জি আর পি পুলিশের ইনচার্জ এসআই জ্যোতির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে খুলনা জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read more