যশোরে কীটনাশক পান করে এক ব্যক্তির মৃত্যু

Share

যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামে কীটনাশক পান করার পর চিকিৎসাধীন অবস্থায় আসমত (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরের দিকে মানসিক সমস্যাজনিত কারণে আসমত ঘাসপোড়া নাশক কীটনাশক পান করেন। এরপর তিনি অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান।
পরবর্তীতে বিকেলের দিকে তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহত আসমত গোড়পাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মতিনের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় শার্শা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read more