যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই আহত

Share

যশোর অফিস
যশোর শহরের উপশহর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় বাপ্পী (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেল যশোর সদর উপশহর নিউমার্কেট এ-ব্লকে এ ঘটনা ঘটে। আহত বাপ্পী ওই এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ্পীর সঙ্গে তার আপন বড় ভাই এরশাদ (৫০)এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এরশাদ বাড়িতে থাকা স্টিলের মগ দিয়ে বাপ্পীর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকরা জানান,আহতের মাথায় কাটা জখম রয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Read more