যশোরে ট্রাকের চাকায় পিষ্টে এক ব্যক্তি নিহত

Share

যশোর প্রতিনিধি 
যশোরে ট্রাকের চাকায় পিষ্টে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শহরের খালধার রোড এলাকার মৃত মোরসেদ আলীর ছেলে জুলফিকার আলি শিপন (৪৫)।
হাসপাতাল সূত্রে জানাযায়,হাশিমপুর শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার সময় বাহাদুরপুর চিড়ার মিলের সামনে পৌছালে রাস্তায় ভাঙ্গা খাদে পড়ে গেলে দ্রুত গতির মালবাহী ট্রাক যাহার রেজিষ্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো -ট ১৩-৬১৭৮) ভিকটিমকে পিশে দিলে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। পরবর্তীতে যশোর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী কার্যক্রম ও ব্যাবস্থাগ্রহনের জন্য  ভিকটিমের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

Read more