যশোর অফিস
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, কফ সিরাপ, শাড়ি, কম্বল ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।