যশোর অফিস
পারিবারিক কলের কারণে যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়ায এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি শহরের খড়কি স্টেডিয়াম পাড়ার ডাক্তার তোয়াব আলীর বাড়ির ভাড়াটি,ও ইসরাফিল আলী স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,আজ ২৯ ডিসেম্বর সকালে ৮টার দিকে পারিবারিক কলহের জেরে সুমাইয়া খাতুন নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন।
পরে বেলা সাড়ে ১টার দিকে গুরুতর অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মর্গে রাখা হয়েছে।