যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ৪৭ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

Share

যশোর অফিস 
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়,অভিযানে শাড়ি,কম্বল, শাল-চাদর ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান,দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন,সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read more