যশোরে ভ্যানসহ বিচালী কাটার মেশিন ছিনিয়ে নেয়ার চেষ্টা দুই যুবককে আটক 

Share

যশোর অফিস 
যশোরে ভ্যানসহ বিচালী কাটার মেশিন ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। গত বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামে এঘটনা।
আটক দুইজন হল যশোর শহরতলীর শেখহাটি এলাকার লাল মিয়ার ছেলের সুমন আলীর (২৭) এবং রহমান গাজীর ছেলে হাফিজুর রহমান (৩২)।
কাশিমপুর মধ্যপাড়া নওশের আলীর ছেলে আজগর আলি (৩২) জানিয়েছেন, তিনি ব্যাটারিচালিত ভ্যানে বিচালি কাটার মেশিন স্থাপন করে তা কেটে জীবিকা নির্বাহ করেন। গত ১৮ ডিসেম্বর বেলা বারোটার দিকে ওই তিনি ভ্যানটি নিয়ে তার বাড়ির রাস্তার পাশে দাঁড়ান। সে সময় ওই দু’যুবক এসে তার পাশে দাঁড়ায়। কথাবার্তার একপর্যায়ে তার ভ্যানটি ছিড়ে নেয়ার চেষ্টা করে। সেই সময় এই দিনে চিৎকার দিয়ে আশেপাশের লোকজন জড়ো করেন। আশেপাশের লোকজন এসে ওই দুই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশের সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে। এই ঘটনায় কোতয়ালী থানা একটি মামলা হয়েছে।

Read more