ঝিকরগাছায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

Share

যশোর অফিস 
যশোরের ঝিকরগাছা থানায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ভোর ৬টার মধ্যে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপজেলার মাগুরা ও পুরন্দপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মাগুরা গ্রামের মৃত গহর আলীর ছেলে গোলাম মোস্তফা (৫৪), তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এবং পুরন্দপুর গ্রামের মৃত সদর উদ্দিন মন্ডলের ছেলে শওকত আলী মন্ডল (৭০), তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুইজন বর্তমানে ঝিকরগাছা থানা হাজতে আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে বলে ঝিকরগাছা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Read more