যশোরে বাস পোড়ানো মামলায় তিন আসামি গ্রেফতার 

Share

যশোর অফিস 
 যশোর শহরের উপশহর পার্ক রোডে পার্কিং করা গাড়িতে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলার তিন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে যশোরের চাঁচড়া ফাঁড়ির পুলিশ। গত শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে চাঁচড়া চেকপোস্ট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলো, চাঁচড়া চেকপোস্ট পশ্চিম পাড়ার মৃত কামরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯), আইয়ুব খাঁর ছেলে মহিনুল ইসলাম আপন (১৯) এবং আসাদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (১৯)।
যাত্রাবাড়ির ইনচার্জ ইন্সপেক্টর ও মামুনুর রশিদ জানিয়েছেন, ধৃত আসামিরা আওয়ামী লীগের সক্রিয় কর্মী। আওয়ামী লীগের ছাত্রছায় থেকে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি বোমাবাজি সহ নানা ধরনের অপরাধ করে আসছিল। গত ১১ নভেম্বর রাতে যশোর- মাগুরা সড়কের একটি যাত্রীবাহী বাস (মাগুরা জ ১১ ০০০৭) যশোর উপশহর পার্ক রোডে পার্কিং করা ছিল। ১২ নভেম্বর ভোরের দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় বাসের মালিক যশোর কোতয়ালী থানায় একটি মামলা করেন। আটককৃতদের বিরুদ্ধে অতীতেও নাশকতার অভিযোগ রয়েছে। তাদেরকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।১৪ ডিসেম্বর আটক তিনজনকে বাস পোড়ানো মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read more