ডিজেলের সিলিন্ডার বিস্ফোরণে যশোরে ওয়ার্কশপ শ্রমিক গুরুতর আহত

Share

যশোর অফিস 
যশোর শহরের সন্ন্যাসী দিঘীরপাড় এলাকায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে ডিজেলের সিলিন্ডার বিস্ফোরণে আলামিন (৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এদুর্ঘটনা ঘটে।
আহত আলামিন শফিকুল মোল্লার ছেলে। তিনি যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলার সন্ন্যাসী দিঘীরপাড় এলাকার সততা ওয়েল্ডিং ওয়ার্কশপে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, কাজের সময় হঠাৎ একটি ডিজেলের সিলিন্ডার বিস্ফোরিত হলে আলামিন গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ওয়ার্কশপের মালিক নিজ উদ্যোগে আহত আলামিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত আলামিন বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Read more