যশোরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন 

Share

যশোর প্রতিনিধি
যশোরে ছুরিকাঘাতে শহিদ(৪০) নামে একজন ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার পাগলাদাহ, নোয়াপাড়া নিজের বাড়ির সামনে রহমানের দোকানের মোড়ে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার পাগলাদাহ গ্রামের বছিরের ছেলে শহিদ।
নিহতের পিতা বশির জানাই, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের পিয়াস (২৪) আলিফ (১৮) ইরান (২৪) রিয়াজ (২৫) পিতা অজ্ঞাত তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হয়। আহতের পিতা উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠায়। তিনি বলেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
কোতোয়ালি থানার (ওসি) তদন্ত বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি ঘটনাস্থলে এসেছি যারা ঘটনার সাথে জড়িত তাদের কে আটক এ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Read more