যশোর প্রতিনিধি
যশোর কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান (৫৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যার আগে কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত আসামি যশোর জেলার শার্শা উপজেলার আমতলা গাতি পাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
হাসপাতাল,কারাগার ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যার আগে যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে সাজাপ্রাপ্ত এক আসামি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরে কারা কর্তৃপক্ষ কারারক্ষী আনিসসহ অন্য কারারক্ষীদের মাধ্যমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠাইলে হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা ৬.২০ মিনিটে মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠায়।
হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন কারাগারে সে আত্মহত্যা করেছে, হাসপাতালের জরুরী বিভাগে আমি মৃত্যু ঘোষণা করে মর্গে পাঠাই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর ডিএসবির উপ-পরিদর্শক (এসআই) জাবের আলী বলেন আমি শুনেছি কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে একজন সাজাপ্রাপ্ত আসামি গলায় ফাঁস নিয়ে মারা গেছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসানের সরকারি মোবাইলে এ বিষয়ে জানার জন্য এই প্রতিবেদক অসংখ্য বার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় জনসাধারণ ভিন্ন ধারণা পোষণ করছে, কেউ ধারণা করছে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, না আসলেও সে আত্মহত্যা করেছে এমন ধারণা পোষণ করছে স্থানীয় মানুষ।