যশোরে আত্মগোপনে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উদ্ধার, সাঘাটা থানায় হস্তান্তর

Share

যশোর অফিস: গাইবান্ধার সাঘাটা থানার সাধারণ ডায়েরির ভিত্তিতে এক সপ্তাহ ধরে আত্মগোপনে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে যশোর থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার ভোরে যশোর রেল বাজার জামে মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  মো.মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স এবং গাইবান্ধার সাঘাটা থানার এএসআই শেখর ফোর্সসহ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। ভোর সাড়ে পাঁচটার দিকে আসাদুল আল সাদিক (২৩)কে উদ্ধার করা হয়। তিনি গাইবান্ধার শিমুলতাইর এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবা একজন কলেজের প্রভাষক।

পুলিশ জানায়,আসাদুল আল সাদিক কোনো ধরনের যোগাযোগ ছাড়াই প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। উদ্ধার অভিযানের পর তাকে সাঘাটা থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

Read more