বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Share

যশোর অফিস 
যশোর উপশহর বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউট (আবাঃ)এর আয়োজনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে ৩৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন এবং যশোর জজকোর্টের পিপি ও বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস. এম. রবিউল আলম। এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আজগার হোসেন, বিএনপি নেতা কামাল হোসেনসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Read more