যশোরে ইজিবাইক চালকের লাঠির আঘাতে ইজিবাইক চালক নিহত 

Share

যশোর প্রতিনিধি

যশোরে ইজিবাইক পরিষ্কার করা নিয়ে তর্ক তর্কীর একপর্যায়ে লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালকের নিহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

নিহত জাহিদের মামাতো ভাই ইমরান হোসেন জানায়, শনিবার সকাল সাড়ে  ১০টার দিকে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে
শহরের ফুট গোডাউনের সামনে ভাড়াবাড়িতে বসবাস করতেন আশা নামের অপর এক ইজিবাইক চালক তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Read more