৭ দফা বাস্তবায়নের দাবিতে যশোরে  জাগপা’র স্মারকলিপি প্রদান

Share

বিশেষ প্রতিনিধি 
৭ দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিতের নেতৃত্বে প্রধান উপদেষ্টা বরাবর যশোর জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন
জাগপা যশোরের সহ-সভাপতি বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ কাজীসহ জাগপা নেতা ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, সোহানুর রহমান সোহেল,রিজাউল হোসেন, সৌরভ বিশ্বাস, ফয়সাল আহমেদ, হাবিবুর রহমান,শোহানুর ইসলাম শয়ন, বাবলু হোসেন, রিফাত শেখ, মতিউর রহমান মতি, রাজু মোল্লা, কালু হোসেন প্রমুখ।#

Read more