হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদের অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের চৌগাছায় মডেল মসজিদ নির্মাণের জন্য কাঁচাবাজারের দোকান উচ্ছেদের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মঙ্গলবার ১০-১২টি দোকান ভাঙচুর করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ব্যবসায়ী শফিকুল ইসলাম ২০০৮ সাল থেকে ভাড়া চুক্তির ভিত্তিতে একটি দোকানে ব্যবসা করে আসছেন। মডেল মসজিদ নির্মাণের জন্য গত ২৪ মে তাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। পরে রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট দোকান উচ্ছেদে তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
শফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী এখনও সময় শেষ হয়নি। এরপরও তার দোকানসহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে।
তবে মসজিদ নির্মাণ কমিটির সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, নোটিশ অনুযায়ী নির্ধারিত জায়গার দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

Read more