যশোর প্রতিনিধি:
যশোরের কোতয়ালী মডেল থানাধীন বোলপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মোঃ জলিলকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৬ রাত ১১টা ২০ মিনিটের দিকে কোতয়ালী থানাধীন উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) অলক কুমার দে, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল বোলপুর ব্রিজ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বোলপুর গ্রামের খলিলের বাড়ির উঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করলে দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিতে মোঃ জলিলের কাছ থেকে ২০০ পিস, মোঃ জাকির হোসেনের কাছ থেকে ১৫০ পিস, মোঃ সোহান হাওলাদারের কাছ থেকে ৪০ পিস এবং গাউছুল ইসলাম রিকুর কাছ থেকে ১০ পিস—মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন—বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে মোঃ জলিল (৫০), একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে মোঃ জাকির হোসেন (৪০), নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সোহান হাওলাদার (২০) এবং পুরাতন কসবা এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু (৩৪)। তাদের সবার থানা কোতয়ালী, জেলা যশোর।
পুলিশ জানায়, আটক জলিলের বিরুদ্ধে পূর্বে ৯টি, জাকির হোসেনের বিরুদ্ধে ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক চারজনকে ১৫ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
যশোরের বোলপুরে ৪০০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
Share
Read more