যশোরে যৌ/নপল্লি এলাকায় অভিযান, দুই নারীসহ ১০ জন আ/ট/ক

Share

যশোর প্রতিনিধি: যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি-বাবুবাজার যৌনপল্লি এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক কর্মকাণ্ড ও অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে শেখহাটির বিথি, রূপদিয়ার শাহিলা আক্তারসহ যশোরের বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওসি মাসুম খান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read more