যশোর প্রতিনিধি
জিহান আর্কিটেক্ট হতে চায়
বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে জিহান আন নুর রকিব। সে ভবিষ্যতে আর্কিটেক্ট চায়।
প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য, দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার রকিব হোসেন স্বপন ও ব্যাংকার মনিকা পারভীন চৌধুরীর একমাত্র পুত্র সন্তান জিহান সে সবার দোয়া প্রার্থী।
সাদিয়া মেহেজাবিন চিকিৎসক হতে চায়
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, যশোর ক্যান্টনমেন্টের শিক্ষার্থী কাজী সাদিয়া মেহেজাবিন। তিনি যশোর প্রেসক্লাবের সদস্য কাজী এ এন এম নুরূজ্জামানের কন্যা। তাঁর মা সেলিনা আক্তার একজন সরকারি চাকরিজীবী।
কাজী সাদিয়া মেহেজাবিন জানান, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে একজন চিকিৎসক হতে চান তিনি। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সাদিয়া।
তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ জীবনে তাঁর সাফল্য কামনা করেছেন।
যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব
জিহান আর্কিটেক্ট হতে চায়
বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে জিহান আন নুর রকিব। সে ভবিষ্যতে আর্কিটেক্ট চায়।
প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য, দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার রকিব হোসেন স্বপন ও ব্যাংকার মনিকা পারভীন চৌধুরীর একমাত্র পুত্র সন্তান জিহান সে সবার দোয়া প্রার্থী।
সাবিদুর ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়
সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য আবিদুর রেজা খান ও গৃহবধূ নাজমুন নাহারের ছেলে সাবিদুর রেজা খান ২০২৬ সালের এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। সে যশোর জিলা স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়। সাবিদুর রেজা খান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সাবিদুর রেজা খান জানায়, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে এবং একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন। এ লক্ষ্য অর্জনে সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
মুসলিমা মানুষের সেবা করতে চায়
সেবাসংঘ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মোছা. মুসলিমা আমিন ৪.৭৮ পেয়েছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য রুহুল আমিন ও গৃহবধূ নূরজাহানের মেয়ে মুসলিমা আমিন ভবিষ্যাতে মানুষের সেবা করতে চায়। সে সবার দোয়া প্রার্থী।
সাক্ষর মানুষ হতে চায়
যশোর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগ অংশ নিয়ে এবার এসএসসি পরীক্ষায় মোস্তানূর রহমান সাক্ষর সন্তোষজনক ফলাফল লাভ করেছে। তার প্রাপ্ত জিপিএ-এ। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা ও নূরজাহান আরা নীতির ছেলে সাক্ষর ভবিষ্যতে মানুষ হতে চায়। সে সবার দোয়া প্রার্থী।
সরণি সবার কাছে দোয়া প্রার্থী
যশোর বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সাদিয়া শবনম সরণি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয় ও মরহুমা শামীমা আক্তার স্বপ্নার কন্যা সন্তান।
সরণির পিতা শহিদ জয় জানান, সরণির মা ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেছে। মায়ের স্নেহ-ছায়া হারানোর কষ্ট বুকে নিয়েও সে পড়াশোনা চালিয়ে গেছে। এই কঠিন সময়ে তার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, আত্মীয়-স্বজন ও সকল গুরুজনের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।