যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ মো. মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মফিজুর রহমানের বিরুদ্ধে এর আগে চারটি মামলা রয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) সুজাউদ্দৌলাহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মফিজুর রহমানের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মফিজুর রহমান (২৯) যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তার পিতার নাম আলমগীর হোসেন। তিনি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মফিজুর রহমানের বিরুদ্ধে পূর্বে চারটি মামলা রয়েছে। তাকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একটি বিদেশি পিস্তল,দুটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড তাজা গুলি,পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বেনাপোলে বিদেশি পি,স্ত,ল, দুই ম্যা,গা,জি,ন ও ১৪ রা,উ,ন্ড গু,লি,সহ যুবক গ্রে,প্তা,র
Share
Read more