যশোরে ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জন

Share

যশোর অফিস 
যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের ৮ আগস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৬৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে বিভিন্ন উপজেলা ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

Read more