যশোর অফিস
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি পণ্যসহ আমিনুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শনিবার (৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮১ বোতল নেশাজাতীয় সিরাপ, ১০১টি শাড়ি, একটি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট ও ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।
আটক আমিনুল ইসলাম খুলনার লবণচরা থানার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার মোশারফ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।