যশোর প্রতিনিধি:
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ১০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট ২০২৬ বিকেল ২টা ৫৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জনৈক ওলিয়ার মোল্যার দুইচালা টিনের ঘরের সামনে ফাঁকা স্থান থেকে মো. ফুল মিয়া (৪৬) ও মো. ফিরোজ হোসেন (৫০)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০৫ (একশত পাঁচ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. ফুল মিয়া (৪৬) ও একই উপজেলার একই গ্রামের: মো.ওলিয়ার মোল্যার ছেলে মো. ফিরোজ হোসেন (৫০)কে আটক করা হয়।
ডিবি জানায়, অভিযানে উদ্ধার হওয়া ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দুই আসামিকে ৭ আগস্ট ২০২৬ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এসব তথ্য অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।
যশোরে ডিবির অভিযানে ১০৫ পিস ই,য়া,বা,সহ দুই মাদক কা,র,বা,রি গ্রে,প্তা,র
Share
Read more