যশোর প্রতিনিধি:
যশোর শহরের কোতোয়ালী থানার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পলাতক এক নারী কারবারিকেও আসামি করে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. সামিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া গ্রামের মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. সাহেব আলী ওরফে ফজলের ছেলে
মো. আল আমিন (২৬), ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক আল আমিনের সঙ্গে থাকা একটি নীল প্লাস্টিকের প্যাকেট তল্লাশি করে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
মামলায় আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি হলেন , আটক আল আমিনের স্ত্রী সেলালী আক্তার স্মৃতি
ঘোপ নওয়াপাড়া, যশোরের বাসিন্দা। পুলিশ জানায়, অভিযানের সময় তিনি পালিয়ে যান। তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক নারী আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।