যশোর প্রতিনিধি:
যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে তালাকপ্রাপ্ত স্ত্রী ও ছেলেকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজিয়া সুলতানা (৩৫), স্বামী মোফাজ্জল হোসেন তাপসের সঙ্গে প্রায় ১৫ বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তার ছেলে তাহসিন হোসেন অন্তিম (১৯)। তারা উভয়েই যশোর শহরের পুরাতন কসবা, রায়পাড়া, কাঠালতলা এলাকার বাসিন্দা।
আহতদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত মোফাজ্জল হোসেন তাপস (৪৫), পিতা মৃত তৌফিক হোসেন সরকার তকু, একই এলাকার বাসিন্দা। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তিনি প্রথমে ছেলে তাহসিন হোসেন অন্তিমকে মারধর করেন। এ সময় রাজিয়া সুলতানা বাধা দিতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা ও ছেলেকে গুরুতর জখম করেন।
পরিবারের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরে তালাক প্রাপ্ত স্ত্রী-ছেলেকে দা দিয়ে কু,পি,য়ে জ,খ,মে,র অভিযোগ
Share
Read more