যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।
আহত স্কুলছাত্রী মোছা. অরপা খাতুন (১৪)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের (ওয়ার্ড নং-৭) সবুর মোল্লার মেয়ে এবং দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের বারান্দায় অভিযুক্ত মাহিম (১৬), পিতা মহাসিন, গ্রাম কচুয়া ভগবতীতলা, থানা কোতোয়ালী, জেলা যশোর, অরপা খাতুনকে প্রেমের প্রস্তাব দেয়। অরপা প্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে মাহিম তার কাছে থাকা একটি ছুরি দিয়ে অরপার ডান হাতে আঘাত করে।
ঘটনার পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত আহত অরপাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছু/রি/কা/ঘা/ত
Share
Read more