যশোর অফিস
বিচারিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ৪৬ জন আসামিকে পুলিশ স্কর্টে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাদের আদালতে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা গেছে, এর মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে ৭ জন (৬ পুরুষ ও ১ নারী) এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন বিচারিক আদালতে ৩৯ জন (৩৭ পুরুষ ও ২ নারী) আসামিকে হাজির করা হয়।
এদের মধ্যে নারী নেত্রী নাসিমা সুলতানা মহুয়াসহ রয়েছে ৪জন। মামলারও এদিন শুনানির তারিখ নির্ধারিত ছিল।