যশোর সফরে আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Share

প্রেস বিজ্ঞপ্তি
 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার (৩১ জুলাই) সরকারি সফরে যশোর আসছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টায় যশোরে পৌঁছাবেন। সকাল ১১টা ১৫ মিনিটে সদর উপজেলার আরএইচডি-রাজগঞ্জ (মণিরামপুর) সড়কের ৪ কিলোমিটার প্রশস্তকরণ কাজের উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৪টায় যশোর জেলা মডেল মসজিদ মিলনায়তনে সরকারি যাকাত বোর্ডের অনুমোদিত যাকাতপ্রার্থীদের মধ্যে অনুদানের অর্থ এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী।
এরপর বিকেল সাড়ে ৪টায় একই স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের মধ্যে আর্থিক প্রণোদনা বিতরণ করবেন।
সন্ধ্যায ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে‌।

Read more