যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Share

যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক ঝিকরগাছা উপজেলার জাফরনগর গ্রামের জয়নালের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) ভোরে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সাপে কামড়ের পর দ্রুত চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Read more