যশোরে বাসে অগ্নিসংযোগ: বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের ৫ আসামি কারাগারে

Share

যশোর প্রতিনিধি 
যশোরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে আদালতে প্রেরণ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৯, জিআর নং-৯৫৪/২৫, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩) ধারা ও দণ্ডবিধির ১৪৩/৪৩৫ ধারায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আদালতে প্রেরিত আসামিরা হলেন শহরের উপজেলার শংকরপুর এলাকার কামাল হোসেনের ছেলে রোহান হোসেন ওরফে রোহান (২৪), শেখহাটি দক্ষিণপাড়া এলাকার রফিকুল আলমের ছেলে কায়েস আহমেদ রিমু (৩৫),শংকরপুর পশু হাসপাতালের পাশে জালাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৫২),
পুলিশ লাইন মাদ্রাসার পিছনে,নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮),জাহানপুর কেশবপুর; বর্তমানে খড়কি পশ্চিমপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত আব্দুর রাজ্জাকের ছেলে গোলাম কিবরিয়া (২৩), মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত আসামিরা ও তাদের সহযোগীরা গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে উপশহর ঈদগাহ রোড এলাকার টিএনটি প্রাচীর সংলগ্ন স্থানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বাসটির জানালা, ড্রাইভারের সিট, ইঞ্জিন বক্স ও অভ্যন্তরীণ সাজসজ্জা পুড়ে যায়। ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার মন্ডল আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

Read more