যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ বহিষ্কার 

Share

প্রেস বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সুমন আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের স্বার্থে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা যায়, যশোর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক নগর ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে সুমন আহমেদকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব মোঃ শাহ্ নেওয়াজ ইমরান।
জেলা ছাত্রদলের নেতারা বলেন, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more