যশোরের কেশবপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে হামলা, আহত ৩

Share

যশোর প্রতিনিধি 
যশোরের কেশবপুরে রাস্তার নির্মাণকাজ চলাকালে কথাকাটাকাটির জেরে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে কেশবপুর পাইলট স্কুলের পাশের পাজুয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মতিয়ার রহমান (৪৮), সোহান (১৮) এবং কাজী বিল্লাল (৪৫)। তাদের মধ্যে মতিয়ার রহমান ও সোহান কাশিপুর এলাকার বাসিন্দা এবং কাজী বিল্লাল মনিরামপুর উপজেলার তাহেরপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার কাজ চলাকালে সাবেক কাউন্সিলর হালিম, আজিজ, জাহিদ ও শিমুলসহ কয়েকজনের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতুড়ি ও রড দিয়ে হামলা চালালে তিনজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তারা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Read more