যশোর প্রতিনিধি
যশোরের কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহীদ শেখ আবু নাসের সড়কের পাশে একটি বাড়ির গেটের সামনে থেকে রেজাউল ইসলাম সজল (৩১) নামে এক যুবককে আটক করা হয়।
তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সজল যশোর সদর উপজেলার বেনেয়ালি (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
Share
Read more